আাজিনোমোতো বাংলাদেশ-এর “হাপীমা” (Hapima) টেলিভিশন কমার্শিয়াল: স্টুডিও পদ্মার নতুন সৃষ্টি

2D Animation TVC for Ajinomoto Hapima by Studio PADMA Bangladesh

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আাজিনোমোতো বাংলাদেশ-এর জনপ্রিয় নুডলস ব্র্যান্ড “হাপীমা” (Hapima)-এর জন্য আমাদের তৈরি নতুন ২ডি (2D) অ্যানিমেটেড টিভি বিজ্ঞাপনটি (TVC) এখন প্রচারিত হচ্ছে।
“আজি-নো-বয়” (Aji-no-boy) চরিত্রের সাফল্যের পর, এই প্রজেক্টটিতেও আাজিনোমোতো আমাদের ওপর পূর্ণ আস্থা রেখেছে। এই বিজ্ঞাপনের পরিকল্পনা ও চিত্রনাট্য থেকে শুরু করে ক্যারেক্টার ডিজাইন, স্টোরিবোর্ড, অ্যানিমেশন এবং সাউন্ড মিক্সিং—সবকিছুই স্টুডিও পদ্মার নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
মাত্র ১৫ সেকেন্ডে একটি পূর্ণাঙ্গ গল্প:
হঠাৎ বাড়িতে আসা বন্ধুর সাথে পুনর্মিলনের আনন্দ এবং তাকে কী খাওয়ানো যায় সেই দ্বিধা—এই বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলেছি। হাপীমা ফ্রাইড রাইস মিক্স ব্যবহার করে কীভাবে মুহূর্তের মধ্যে পেশাদার স্বাদের রান্না করা সম্ভব, সেটিই ছিল এই বিজ্ঞাপনের মূল উপজীব্য। প্রতিটি সংলাপ এবং দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে যা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে আাজিনোমোতো-এর বৈশ্বিক মান বজায় রাখে।
ব্র্যান্ডিং এবং গুণগত মান:
স্টুডিও পদ্মা শুধুমাত্র অ্যানিমেশন তৈরি করে না, বরং প্রতিটি ব্র্যান্ডের মূল ভাবনা বুঝে তা দর্শকদের কাছে পৌঁছে দিতে কাজ করে। জাপানিজ প্রযুক্তির সূক্ষ্মতা এবং বাংলাদেশের সংস্কৃতির সঠিক সংমিশ্রণই আমাদের কাজের প্রধান শক্তি।
নিচের লিঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞাপনটি দেখে নিন:

প্রজেক্টের পরিধি (Project Scope):

• পরিকল্পনা ও চিত্রনাট্য (Concept & Scriptwriting)

• ক্যারেক্টার ডিজাইন (Character Design)

• ২ডি অ্যানিমেশন (2D Animation)

• সাউন্ড ডিজাইন ও এডিটিং (Sound Design & Finishing)

প্রযোজনায়: স্টুডিও পদ্মা লিমিটেড (Studio PADMA Ltd.)

কপিরাইট: আাজিনোমোতো বাংলাদেশ (Ajinomoto Bangladesh)