স্টুডিও পদ্মা সম্পর্কে (আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য)

Studio PADMA Ltd.

২০১৪ সালে একটি ভিডিও প্রোডাকশন স্টুডিও হিসেবে যাত্রা শুরু করে এবং ২০২০ সালে পূর্ণাঙ্গ অ্যানিমেশন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে স্টুডিও পদ্মা। এটি শুনসুকে মিজুতানি এবং মোতালেব রহমান আকাশের স্বপ্ন ও পরিশ্রমের ফসল।

■ এক অনুপ্রেরণামূলক যাত্রা: ২০০৯ সালে জাপানিজ নাগরিক শুনসুকে মিজুতানি এবং মোতালেব রহমান আকাশের দেখা হয়। বস্তিতে বড় হওয়া এবং দারিদ্র্যের কারণে মাত্র ক্লাস থ্রি পর্যন্ত পড়ালেখা করা আকাশের ভেতর যে প্রতিভা ছিল, শুনসুকে তা চিনতে পেরেছিলেন। তারা দুজনেই বিশ্বাস করেছিলেন যে, অ্যানিমেশন শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি একটি দেশের শিক্ষা ও উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। সেই বিশ্বাস থেকেই স্টুডিও পদ্মার জন্ম।

■ আমাদের লক্ষ্য: অ্যানিমেশন এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা জাপান এবং চীনের মতো আন্তর্জাতিক বাজারের জন্য কন্টেন্ট তৈরি করি, যেখানে আমাদের টিমের সৃজনশীলতা এবং জাপানিজ টেকনিকের সংমিশ্রণ ঘটে।

■ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ: বাংলাদেশে অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে ২০২২ সাল থেকে আমরা জাপানের DigiCon6 ASIA ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল অর্গানাইজার হিসেবে কাজ করছি। আমরা চাই বাংলাদেশের মেধাবী তরুণরা যেন বিশ্ব দরবারে তাদের প্রতিভা তুলে ধরতে পারে।

স্টুডিও পদ্মা BASIS-এর একটি গর্বিত সদস্য প্রতিষ্ঠান।

Our Brand Logo was Changed at 2023