হোন্ডা বাংলাদেশ (BHL)-এর অফিশিয়াল ‘সেফটি ম্যানুয়াল’ ডিজাইন করলো স্টুডিও পদ্মা

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL)-এর নতুন মোটরসাইকেলের সাথে যে সেফটি ম্যানুয়াল (নিরাপদ ড্রাইভিং গাইড) প্রদান করা হয়, সেটির ডিজাইন সম্পন্ন করেছে স্টুডিও পদ্মা।
■ আমাদের লক্ষ্য: বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার হার কমিয়ে আনতে এবং চালকদের সচেতন করতে BHL-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চেয়েছি আমাদের ডিজাইনের মাধ্যমে প্রতিটি চালকের কাছে সঠিক ও সহজবোধ্য উপায়ে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে।
■ হোন্ডা (HONDA)-র সাথে কাজ করার অভিজ্ঞতা: বিশ্বখ্যাত ব্র্যান্ড হোন্ডার গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন বজায় রেখে এই ম্যানুয়ালটি তৈরি করা হয়েছে। স্টুডিও পদ্মা বিশ্বাস করে যে, একটি ভালো ডিজাইন শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য নয়, বরং এটি মানুষের জীবন বাঁচাতেও ভূমিকা রাখতে পারে। নিরাপদ বাংলাদেশ গড়ার এই মিশনে হোন্ডার পার্টনার হতে পেরে আমরা গর্বিত।

