ডিজিকন৬ এশিয়া (DigiCon6 ASIA) বাংলাদেশ: নতুন প্রজন্মের অ্যানিমেটরদের জন্য স্টুডিও পদ্মার উদ্যোগ

Group photo of all winning directors from across Asia at the DigiCon6 ASIA final judging ceremony, featuring the Bangladesh representative team in the center.

জাপানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম TBS আয়োজিত এশিয়ার অন্যতম বৃহৎ অ্যানিমেশন উৎসব ‘DigiCon6 ASIA’-এর বাংলাদেশ অংশের অফিশিয়াল অর্গানাইজার হিসেবে কাজ করছে স্টুডিও পদ্মা।

কেন আমরা এই উদ্যোগ নিয়েছি? বাংলাদেশে অনেক মেধাবী অ্যানিমেটর থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনা এবং প্ল্যাটফর্মের অভাবে তাদের প্রতিভা বিকশিত হতে পারছে না। স্টুডিও পদ্মা বিশ্বাস করে, এককভাবে এগিয়ে যাওয়ার চেয়ে পুরো ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য। তাই আমরা নিজস্ব অর্থায়নে এই প্রতিযোগিতার আয়োজন করি, যাতে বাংলাদেশের মেধাবী নির্মাতারা টোকিওর মূল মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পায়।

২০২৫ সালের সাফল্য: গত বছর আমাদের নির্বাচিত পরিচালক আফরোজা হোসেনের ‘Song of Whales’ অ্যানিমেশনটি এশিয়ার সেরা ৮টি চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয়। টোকিওতে বিশ্বের নামী পরিচালকদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় এবং জাপানের অ্যানিমেশন মিউজিয়াম ভ্রমণ ছিল আমাদের জন্য এক গর্বের মুহূর্ত।

আপনি যদি একজন স্বপ্নবাজ নির্মাতা হন, তবে স্টুডিও পদ্মা আপনার পাশে আছে। আমরা শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং আপনার গল্পের গভীরতা এবং নতুন দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করি।

Commemorative photo at the DigiCon6 ASIA awards ceremony with TBS organizers, Bangladeshi winner Director Afroza Hossain, and Studio PADMA as the official organizer.
Group photo of the Bangladeshi winning director and Studio PADMA organizer celebrating the DigiCon6 ASIA award, with the illuminated Tokyo Tower in the background.